বিশ্বকাপের বিদায়ে
বিশ্বকাপ শেষের টুকরো ভাবনাগুলো তুলে রাখতে এই পোস্ট।
১) রাত-জাগা টিভি পর্দার বাইরেও বিশ্বকাপকে মধুর করে তোলে টুকটাক আরও কিছু ব্যাপার। বন্ধুর সাথে খোঁচাখুঁচি, এক সাথে খেলা দেখা, ফুটবল সংক্রান্ত লেখালেখি পড়া, কন্টেন্ট দেখা। বিশেষ করে শেষের প্রসঙ্গ দুটোয় আমার আগ্রহ বেশি।
সদ্য ফুরানো বিশ্বকাপটা যাপনের সময় কিছু জিনিস নিয়মিত পড়েছি, দেখেছি। বিশ্বকাপের ঘোরের ওপর ইরেজার ধরাতে গিয়ে মনে হলো, তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশের দায় আছে।