ফেরদৌস আনাম জীবন

লেখালেখি

ফেরদৌস আনাম জীবন

লেখালেখি

বিশ্বকাপের বিদায়ে

বিশ্বকাপের বিদায়ে

বিশ্বকাপ শেষের টুকরো ভাবনাগুলো তুলে রাখতে এই পোস্ট।

১) রাত-জাগা টিভি পর্দার বাইরেও বিশ্বকাপকে মধুর করে তোলে টুকটাক আরও কিছু ব্যাপার। বন্ধুর সাথে খোঁচাখুঁচি, এক সাথে খেলা দেখা, ফুটবল সংক্রান্ত লেখালেখি পড়া, কন্টেন্ট দেখা। বিশেষ করে শেষের প্রসঙ্গ দুটোয় আমার আগ্রহ বেশি।

সদ্য ফুরানো বিশ্বকাপটা যাপনের সময় কিছু জিনিস নিয়মিত পড়েছি, দেখেছি। বিশ্বকাপের ঘোরের ওপর ইরেজার ধরাতে গিয়ে মনে হলো, তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশের দায় আছে।

ফুটবল নিয়ে ০৫ সিনেমা

ফুটবল নিয়ে ০৫ সিনেমা

গল্পটা প্রতি চার বছরে ফিরে ফিরে আসতো লাতিন আমেরিকার সাহিত্য জগতে।

মানুষটা নাকি তখন একমাসের জন্য বাড়ির দরজা বন্ধ রাখে, দরজার বাইরে নোটিশ দেয়ঃ খেলা দেখার জন্য বন্ধ। ওই একটা মাস নাকি মানুষটা টিভির সামনে নিজের প্রিয় চেয়ারে বসে শুধু খেলা দ্যাখে, আর সেটা নিয়ে লিখে যায়।

মানুষটা এদুয়ার্দো গ্যালিয়ানো, খেলাটা ফুটবল, আর সময়টা বিশ্বকাপ।

প্রিয় লেখক, ইতিহাসবিদ গ্যালিয়ানো আর বেঁচে নেই—কিন্তু তার সেই খেলা দেখার পাগলামিকে প্রতিনিয়ত দেখতে পাই অনেকের মাঝে। বিশ্বকাপ এলেই রাত জেগে খেলা দেখা যেন বাঙালির উৎসব-মনা প্রবৃত্তির একটা দিককে প্রকাশ করে নতুন ভাবে।

‘মহাশূন্যতায়’ প্রসঙ্গে

‘মহাশূন্যতায়’ প্রসঙ্গে

একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বাংলাদেশি সাহিত্যের একটা বাঁক বদল ঘটেছে। বিশ্বায়নের হাত ধরে মার্গারেট অ্যাটউডের ডিস্টোপিয়া কি ডেভিড লিঞ্চের হরর—সবই ঢুকে গেছে বাঙালির জনমানসে, ফিকশনের জগতেও গত দশক থেকে সেটার একটা প্রতিফলন পাওয়া যায়। নতুন যে লেখকেরা লিখতে শুরু করেন এই সময়টায়— জঁরা হোক কি লিটারারি ফিকশন, উভয় ধারাতেই — পূর্বের তুলনায় অনেক বেশি বৈচিত্র্য আর চোখে পড়ার মতো আত্মবিশ্বাস দেখা যায় তাদের মাঝে। উদ্দিষ্ট এসব লেখকের মাঝে এক দশক পরেও যারা টিকে গেছেন আর পাঠকের কাছে যাদের পরিচিতি ক্রমশ বাড়ছে—তানজীম রহমান তাদের মাঝে অন্যতম।

নিভু নিভু ‘দূরের তারা’

নিভু নিভু ‘দূরের তারা’

[২০০৩ সালে রবের্তো বোলানিওর এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন মিরনিকা মারিস্টেইন। প্লেবয় পত্রিকার আর্জেন্টিনা সংস্করণে ছাপা হওয়া বোলানিওর শেষ সাক্ষাৎকার ছিল এটি। এ বছরের জুলাই মাসে বোলানিওর প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাক্ষাৎকারটির অনুবাদ প্রকাশ করা হলো।]