ফেরদৌস আনাম জীবন

লেখালেখি

ফেরদৌস আনাম জীবন

লেখালেখি

ফুটবল নিয়ে ০৫ সিনেমা

ফুটবল নিয়ে ০৫ সিনেমা

গল্পটা প্রতি চার বছরে ফিরে ফিরে আসতো লাতিন আমেরিকার সাহিত্য জগতে।

মানুষটা নাকি তখন একমাসের জন্য বাড়ির দরজা বন্ধ রাখে, দরজার বাইরে নোটিশ দেয়ঃ খেলা দেখার জন্য বন্ধ। ওই একটা মাস নাকি মানুষটা টিভির সামনে নিজের প্রিয় চেয়ারে বসে শুধু খেলা দ্যাখে, আর সেটা নিয়ে লিখে যায়।

মানুষটা এদুয়ার্দো গ্যালিয়ানো, খেলাটা ফুটবল, আর সময়টা বিশ্বকাপ।

প্রিয় লেখক, ইতিহাসবিদ গ্যালিয়ানো আর বেঁচে নেই—কিন্তু তার সেই খেলা দেখার পাগলামিকে প্রতিনিয়ত দেখতে পাই অনেকের মাঝে। বিশ্বকাপ এলেই রাত জেগে খেলা দেখা যেন বাঙালির উৎসব-মনা প্রবৃত্তির একটা দিককে প্রকাশ করে নতুন ভাবে।

‘মহাশূন্যতায়’ প্রসঙ্গে

‘মহাশূন্যতায়’ প্রসঙ্গে

একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বাংলাদেশি সাহিত্যের একটা বাঁক বদল ঘটেছে। বিশ্বায়নের হাত ধরে মার্গারেট অ্যাটউডের ডিস্টোপিয়া কি ডেভিড লিঞ্চের হরর—সবই ঢুকে গেছে বাঙালির জনমানসে, ফিকশনের জগতেও গত দশক থেকে সেটার একটা প্রতিফলন পাওয়া যায়। নতুন যে লেখকেরা লিখতে শুরু করেন এই সময়টায়— জঁরা হোক কি লিটারারি ফিকশন, উভয় ধারাতেই — পূর্বের তুলনায় অনেক বেশি বৈচিত্র্য আর চোখে পড়ার মতো আত্মবিশ্বাস দেখা যায় তাদের মাঝে। উদ্দিষ্ট এসব লেখকের মাঝে এক দশক পরেও যারা টিকে গেছেন আর পাঠকের কাছে যাদের পরিচিতি ক্রমশ বাড়ছে—তানজীম রহমান তাদের মাঝে অন্যতম।

নিভু নিভু ‘দূরের তারা’

নিভু নিভু ‘দূরের তারা’

[২০০৩ সালে রবের্তো বোলানিওর এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন মিরনিকা মারিস্টেইন। প্লেবয় পত্রিকার আর্জেন্টিনা সংস্করণে ছাপা হওয়া বোলানিওর শেষ সাক্ষাৎকার ছিল এটি। এ বছরের জুলাই মাসে বোলানিওর প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাক্ষাৎকারটির অনুবাদ প্রকাশ করা হলো।]

‘দেলুপি’ নিয়ে কয়েক লাইন

‘দেলুপি’ নিয়ে কয়েক লাইন

সাম্প্রতিক সময়ে দেখা দেশি-বিদেশি স্বাধীন চলচ্চিত্র ও এর নির্মাণশৈলী নিয়ে কিছু বিচ্ছিন্ন ভাবনা।

স্থানীয় জনপদের গল্প যখন বিশ্বজনীন ভাষায় কথা বলে, তখন তা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

‘অ্যানিমেল ফার্ম’ প্রসঙ্গে

‘অ্যানিমেল ফার্ম’ প্রসঙ্গে

জর্জ অরওয়েলের কালজয়ী রূপকধর্মী উপন্যাস ‘অ্যানিমেল ফার্ম’-এর বাংলা অনুবাদ এবং সমকালীন বিশ্ব রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা।

ক্ষমতার মনস্তত্ত্ব ও বিপ্লবের বেহাত হওয়ার আখ্যান।