প্রিয় পাঠক,
০৮ বছর ধরে এই ওয়েবসাইটে আমি আলোচনা করছি দেশ বিদেশের বিভিন্ন বই নিয়ে, অনুবাদ করছি ভিনদেশি প্রবন্ধ কি সাক্ষাৎকার, অথবা আলাপ করছি পছন্দের সিনেমা কি ব্যক্তিত্বদের নিয়ে। যথেষ্ট সময় আর শ্রম ব্যয় করে, ব্যক্তি প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তোলা এই ওয়েবসাইটকে আমি চেষ্টা করেছি অগণিত বাংলাভাষী ওয়েবপোর্টালের মাঝে স্বতন্ত্র করে তুলতে। আর পাঠক এখানে লেখাগুলো পড়তে পারছেন কোনো ধরনের বিজ্ঞাপনের উৎপাত ছাড়াই।
অতএব, প্রিয় পাঠক, এই সাইটের কোনো লেখা যদি আপনাকে আনন্দ দেয়, কিংবা আপনার উপকারে আসে, তবে চাইলে আপনি সংগ্রহ করতে পারেন আমার প্রকাশিত বইগুলো, এই লিংক থেকে।
আপনার সামান্য আগ্রহও লেখককে উৎসাহিত করবে বহুগুণ।
- ফেরদৌস আনাম জীবন